অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে শ্রীমঙ্গলে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ১৬ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।
মো: শফিকুল ইসলাম জানান, তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতগাঁও বাজারে মুন্নী বেকারীকে ১৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।



মন্তব্য করুন