শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

August 19, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গাঁজাসহ জুনেদ মিয়া ওরফে চিকনা জুনেদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

গ্রেপ্তারকৃত জুনেদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া গ্রামের আজমান মিয়ার ছেলে।

শুক্রবার ১৮ আগস্ট রাতে মির্জাপুর বাজারের সরবিন্দু ধর’র মুদি দোকানের সামনে থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা চিকনা জুনেদকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মির্জাপুর বাজারের সরবিন্দু ধর’র মুদি দোকানের সামনে থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা চিকনা জুনেদকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। শনিবার ১৯ আগস্ট সকালে গ্রেপ্তারকৃত জুনেদ’র বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com