শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের অভিযান

August 21, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার ২১ আগস্ট সকালে শহর এলাকায় যানজট মুক্ত রাখতে অভিযানে নামে পুলিশ।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার, টিআই মিজান রহমান, অমিতাভ শেখর চৌধুরীসহ পুলিশ সদস্যরা অবৈধ পার্কিং এর বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান চালান।

অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শ্রীমঙ্গল শহরে যানজটমুক্ত করতে শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। যাতে করে স্কুলে আসা শিক্ষার্থীদের কোন ধরনের সমস্যা না হয়।

এ সিদ্ধান্ত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আগেই নেওয়া হয়েছিল। সড়কের উপর অবৈধ পার্কিং বন্ধ করে যানজট নিরসনে শহরে নিয়মিত অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com