শ্রীমঙ্গলে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ২১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার হরিপদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, সদস্য আজিজ আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক, উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ মনির আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দোলন, ইমরান আহমদ, কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমূখ।
পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন’র সঞ্চালনায় এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন