শ্রীমঙ্গলে ইয়াবা ও সাজাভুক্ত আসামীসহ গ্রেফতার ২
August 22, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবা ট্যাবলেট ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার ২১ আগস্ট পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল শহরের শ্যামলী এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
অপর অভিযানে জিআর-২২৮/২১ মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
মামুন মিয়া পূর্ব লইয়ারকুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার ২২ আগস্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।



মন্তব্য করুন