শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের যোগদান
September 2, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলে যোগদান করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
বৃহস্পতিবার ৩১ আগস্ট বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) নবাগত সার্কেল এএসপিকে বরণ করেন। পুলিশ সুপার নবাগত সার্কেল এএসপির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনসহ অন্যান্য পুলিশ সদস্য।
বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা আনিসুর রহমান সর্বশেষ মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।



মন্তব্য করুন