শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

September 3, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে ‘টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

রোববার ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়।

২ মাস মেয়াদী ভ্রাম্যমাণ এ কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com