শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

September 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ পুলিশের বিশেষ অভিযানে গণধর্ষণ মামলায় অভিযুক্ত মিন্টু কর ও পলাশ কর নামের ২ আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ভিকটিম (৬৫) রোববার ৩ সেপ্টেম্বর দুপুর অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মিটু কর (২০), পিতা-আদর কর ও পলাশ কর (২২), পিতা-পরেশ কর, উভয় ঠিকানা নওয়াগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

ভিকটিমকে ছড়ার ব্রীজের নিচে শুকনা বালির উপর নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মিন্টু কর ও পলাশ করকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার ৪ সেপ্টেম্বর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com