শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের জন্মষ্ঠমী উপলক্ষে চাল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শ্রীশ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে জিআর খাদ্যশস্য (চাল)’র ডিও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়ায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে জিআর খাদ্যশস্য (চাল)’র ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ রায়, সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ ১৪৩০ বঙ্গাব্দের সভাপতি শ্রী বিপুল পাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
এছাড়াও এ সময় পূজা উৎযাপন পরিষদ ও জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সনাতন ধর্মালম্ভীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন