শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে পালিত
September 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আলোচনা সভা, শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে আর্ন্তরজাতিক স্বাক্ষরতা দিবস।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল চারুকলা একাডেমী প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়াম্যান ভানুলাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সন্দ্বীপ তালুকদার, শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে অভ্যাস তৈরী করতে শিশু কিশোরদের নিয়ে চারুকলা একাডেমী প্রাঙ্গন পরিস্কার করেন।
পরে সূধীজনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে বের হয় শোভাযাত্রা।



মন্তব্য করুন