শ্রীমঙ্গলে দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি

September 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় বাউল সংগীতের মধ্যদিয়ে রোববার ১০ সেপ্টেম্বর শেষ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ২০২৩।

শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় আয়োজিত ৫ দিনব্যাপী এই উৎসবে সংযুক্ত করা হয় অর্ধশতাধিক অনুষ্ঠানমালার। যার শেষ দিনে ভারতের কলকাতা ও আসামের শিলচল থেকে আটজন বাউল শিল্পী সংগীত পরিবেশন করেন।

এ অনুষ্ঠানে অংশনেন ভারতের বিখ্যাত ঢোল বাদক ক্ষুদিরাম দাশ ও বাউল সম্রাট নৃত্যানন্দ খ্যাপা বাউল।

অনুষ্ঠানে বিখ্যাত ঢোল বাদক ক্ষুদিরাম দাশ নিজের কথা বিশেষ কৌশলে ঢোলের মাধ্যমে উপস্থান করেন। যা আগত দর্শকদের মুহিত করে। ৫ দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিনই হাজারো দর্শনার্থীর ভীড় ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com