শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
September 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ১ মাসের সাজা-পরোয়ানাভুক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১০ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- সুরঞ্জিত শীল, হারুন মিয়া, জামাল আব্দুল্লাহ (৩২), জুয়েল আহমেদ (২৩)।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় সিআর, ফৌঃ কাঃ বিঃ আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ১১ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন