কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

September 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী বিভিন্ন পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর সকালে ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রামে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মৌলভীবাজারের উপপরিচালক মল্লিকা দে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ঢাকা এসএমই ফাউন্ডেশন সহকারী মহা-ব্যবস্থাপক মো. আব্বাস আলী, মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, মৌলভীবাজার বিসিকর উপ-ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন ভূঁইয়া ও শ্রীমঙ্গল উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি রবিউল ইসলাম রাসেল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com