শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ গ্রেফতার ১
September 23, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গুটিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে স্বপন ইসলাম সেলিম (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি দল ৯নং সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিনে গুটিবাড়ি পয়েন্টে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ সময় তাঁর হেফাজত থেকে ১২ বোতল ভারতীয় STERLING RESERVE নামে অবৈধ মদ জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত স্বপন ইসলাম সেলিম শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া ছিমাইলত গ্রামের মোঃ মুসলিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য করুন