শ্র্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী পেলেন প্রধামন্ত্রীর উপহারের বাইসাইকেল

September 25, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল পেয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০জন স্কুল শিক্ষার্থী।

রোববার ২৪ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দীকী (এনডিসি)।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সঞ্চালনায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিকালী দত্ত প্রমূখ।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরে বিভাগীয় কমিশনার নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নকশী কাঁথা তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com