শ্রীমঙ্গল গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

September 26, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল গাঁজাসহ লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫০) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৫ সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার  মির্জাপুর ইউনিয়নের এলাকায় পাঁচাউন এলাকায় অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাঁর হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান শ্রীমঙ্গল উপজেলার পাঁচাউন গ্রামের দুদা মিয়ার ছেলে।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা দায়ের করে ২৬সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com