শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

September 30, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন যুবলীগ কর্মী দেবদুলাল চক্রবর্তী দুল।

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় যুবলীগের তৃণমূল কর্মী দেবদুলাল চক্রবর্তী দুলুর উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার বিতরণকালে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোল্লা সেলিমুজ্জামানসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় যুবলীগের তৃলমূল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com