শ্রীমঙ্গলে চারুকারুশিল্প প্রদর্শনী শুরু

September 30, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন ও চিত্রশিল্পী এস. এম সুলতানের স্মরণে ক্ষুদে শিক্ষার্থীদের চারুশিল্প ও কারুশিল্প প্রদর্শনী।

শুক্রবার সকাল ১০টায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী চারুশিল্প ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল চারুনন্দন আর্ট স্কুলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার’র সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রায় শতাধিক ক্ষুদে শিল্পীদের কারু কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com