শ্রীমঙ্গলে এডুকোর আলোয়-আলো মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ ও তার সহযোগী সংস্থার সহযোগিতায় উপজেলা পর্যায়ে আলোয়- আলো মেলার আয়োজন করা হয়।
সোমবার ২ অক্টোবর শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
সংস্থাটি চা বাগান ও হাওরে বেড়ে উঠা শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ও তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য ২০১৯ সাল থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০টি চা বাগান ও ২ টি হাওর এলাকায় কাজ করছে।
চা -বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সফলতার সাথে আলোয় আলো প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।
আলোয়-আলো প্রকল্পের মাধ্যমে তার উল্লেখিত কর্ম এলাকায় শিশু অধিকার নিশ্চিত করতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি পদ্ধতি যেমন-ইসিডি, ডে কেয়ার, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা কর্মসূচি, লাইভলিহুড কর্মসূচি এবং কিশোর ও যুব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
মেলায় সরকারি প্রাইমারি স্কুল, হাই স্কুল, শিশুকাননসহ সকল সেক্টরে ষ্টল প্রদর্শন এবং সাংকৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এডুকোর সকল কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, এডুকোর হেড অফিস ও ভারত প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, চা বাগান ব্যবস্থাপনার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রকল্পের সুবিধাভোগী, পঞ্চায়েত প্রতিনিধি, এলজিআই প্রতিনিধি এবং মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন