শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

October 2, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ মোঃ রুমন হোসেন হৃদয় (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২ অক্টোবর পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত ০৬নং ওয়ার্ডস্থ চডও অফিসের সামনে অভিযান পরিচালনা করে মোঃ রুমন হোসেন হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ রুমন হোসেন হৃদয় সিন্দুরখান রোড, সুনগইড় গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com