শ্রীমঙ্গলে আন্তঃনগর বিরতিহীন ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

October 7, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর বিরতিহীন ট্রেন ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শনিবার ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভীবাজার ওয়াকার্স পার্টির জেলার নেতা সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মোঃ কাওছার ইকবাল, রাজনীতিবীদ নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সমাজকর্মী শিমুল তরফদার, রূপম আচার্য প্রমূখ।

এ সময় তাঁরা ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবিকৃত সরকারের নীতিগত সিদ্ধান্ত ২ টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময় চালুকরণ।

আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে এ এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ।

পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com