উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানেরঅধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ। প্রধান অতিথি ছিলেন মাদরাসার সাবেক সভাপতি বকসী কাওছার রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুফতি মাওলানা মো: হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মো: আব্দুর রকিব, কারী নজরুল ইসলাম, এবং কৃতকার্য শিক্ষার্থী মো: ছাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বকসী আহনাফ মুত্তাকিফ রাহিন, মুফতি ফারুক মিয়া, এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মো: আব্দুর রহিম, কাজী হুসনে মোবারক, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুকন উদ্দিন, মো: আবুবকর শেফন, মো: আব্দুস সামাদ ও ফাহমিদা আক্তার প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও আদর্শ জীবন গঠনের পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।



মন্তব্য করুন