মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

August 24, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শনিবার সমিতির সভাপতি মো: আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি’র সঞ্চালনায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন  সমিতির প্রধান উপদেষ্টা মো: দেওয়ান আহমদ, উপদেষ্টা মো: লিয়াকত আলী, উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার (জবলু), উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ, উপদেষ্টা মো: খলিলুর রহমান, বিআরবি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সিলেট জোনের ডিজিএম (মার্কেটিং) খন্দকার আবুল কালাম আজাদ, আকিজ ক্যাবলস লিঃ এর রিজিওনাল ম্যানেজার রাজিবুল ইসলাম, আকিজ লাইট ইঞ্জিঃ লিঃ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো: ফয়সাল কবির খান, পলি ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আনিসুজ্জামান, পারটেক্স ক্যাবলস লিঃ, মৌলভীবাজার এর এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ  মতিউর রহমান এবং ওসাকা এন্ড কোং এর মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুল হক (মিন্টু)।

পবিত্র কোরআান থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর শুরু হওয়া সম্মেলনের প্রথমপর্বে সাধারণ সম্পাদক রজত দাশ মনি সমিতির বিগত দিনগুলোর বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব ইত্যাদি উপস্থাপন করেন। এরপর পর্যায়ক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির আগামী দিনগুলোর কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রস্তাবনা, মতামত ও গঠনমূলক বক্তব্য শেষে সভাপতির সমাপণী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথমপর্বের সমাপ্তি হয়।

এরপর মধ্যাহ্নবিরতি ও আপ্যায়ণ শেষে দ্বিতীয়পর্ব শুরু হয়। দ্বিতীয়পর্বের প্রথমে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যকরি পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: আলমগীর, সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রজত দাশ মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের টুনু, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ অর্থ সম্পাদক প্রণজিৎ পাল প্রণয়, দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক মোঃ মিজান দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রণজিৎ পাল. কারিগরি ও প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান চৌধুরী টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রমা কান্ত মালাকার, কার্যকরী সদস্য মোঃ নেছার আহমেদ, সুকান্ত দাস মধু, হাজী আব্দুল জলিল, নকুল চন্দ্র পাল, মোঃ আব্দুর রব, কয়ছর আহমদ ছুরত ও মোঃ আব্দুল মন্নান খান।

কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেওয়ান আহমদ, নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা শ. ই. সরকার (জবলু), উপদেষ্টা মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান ও উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ।

নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে দায়িত্বে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি  সালাম আহমদ জিতু ও সিনিয়র সদস্য মোঃ নেছার আহমেদ। সবশেষে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ রাফেল ড্র। এতে ছিলো বিভিন্ন প্রকারের ১৭০টি পুরস্কার। রাফেল ড্র যৌথভাবে

পরিচালনা করেন সমিতির সভাপতি মোঃ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সাধারণ সম্পাদক রজত দাশ মনি ও সিনিয়র সদস্য মোঃ নেছার আহমেদ। র্যাফেল ড্র সমাপ্তির মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com