দু/র্ঘ/টনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতাল
July 28, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে অক্সিজেন লিকেজ হয়ে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, পরে আতঙ্কের মধ্যে পড়ে যান ওয়ার্ডে থাকা অনেক রোগীরা। সোমবার ২৮ জুলাই সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে ।
পরে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনের লীকেজ অংশটি মেরামত করে দেয়।
গাইনি ওয়ার্ডের অসুস্থ রোগী বলেন বড় ধরনের এক দুর্ঘটনা থেকে আজ হাসপাতালসহ আমরা অনেক রোগীরা রক্ষা পেয়েছি, না হলে বড় ধরনের দুর্ঘটনা হতো। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস পৌঁছায় এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি এখন সব স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন