আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক “জেলা কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ আগস্ট সকালে সিলেট শহরের ধোপাদিঘীরপাড় এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ কর্মশালার আয়োজন করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণঙ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও অর্থনীতি) মো: হাবিবউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো: রকিব উদ্দিন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সিলেট অঞ্চল) ড. মো: মোনায়েমুর রহমান।
জেলা কর্মশালায় মৌলভীবাজার খামার বাড়ি অধিদপ্তরের উপপরিচালক মো জালাল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার এস,এম,নাগিব মাহফুজসহ বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি অফিসার,বিভিন্ন নার্সসারির মালিকগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, উৎপাদন বৃদ্ধির কৌশল ও আগামী অর্থবছরের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।



মন্তব্য করুন