কুলাউড়ায় এইচএসসিতে এবার অর্ধেকও পাস নয়

October 18, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এবার এইচএসসি কলেজে পাশের হার ৪৯ দশমিক ৩৩ শতাংশ, আলিমে ৭৩ দশমিক ০৫ শতাংশ এবং বিএমে ৪৯ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ছাত্র ও প্রতিষ্ঠানের সংখ্যা অতি নগণ্য।

জিপিএ-৫ পেয়েছে ৬ প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী। এরমধ্যে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ৬ জন, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ৫ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজে ৪ জন, এম এ গনি আদর্শ কলেজের ৩ জন, ভাটেরা কলেজে ১জন এবং আলী আমজদ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে ১ জন। তবে উপজেলার মধ্যে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮৫ দশমিক ৭১ শতাংশ পাশের হার পেয়ে সুনাম অর্জন করেছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ১৫টি কলেজ থেকে মোট ২ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ১ হাজার ১০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কলেজভিত্তিক ফলাফলে দেখা যায়, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে ৩৪৫ জনের মধ্যে ১৮০ জন পাস ও ৬ জন জিপিএ- ৫ অর্জন করেছে। কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ৫৫৭ জনের মধ্যে ২০২ জন পাস ও ৫ জন জিপিএ- ৫ পেয়েছে। লংলা আধুনিক ডিগ্রি কলেজে ৫১৮ জনের মধ্যে ৩১০ জন পাস ও ৪ জন জিপিএ-৫ পেয়েছে। এম এ গণি আদর্শ কলেজে ১৩৫ জনের মধ্যে ৩৫ জন পাস ও ৩ জন জিপিএ-৫। ভাটেরা কলেজে ১১৫ জনের মধ্যে ৮৭ জন পাস ও ১ জন জিপিএ-৫। বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৯ জনের মধ্যে ২১ জন পাস করেছে।

ভূকশিমইল উচ্চবিদ্যালয় ও কলেজে ১৩৫ জনের মধ্যে ৫২ জন পাস করেছে। ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৪ জনের মধ্যে ২৩ জন পাস। নয়াবাজার কে.সি উচ্চবিদ্যালয় ও কলেজে ১১৪ জনের মধ্যে ৪৬ জন পাস। আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৫ জনের মধ্যে ২৬ জন পাস ও ১ জন জিপিএ-৫। রাউৎগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে ২ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজে ৬৩ জনের মধ্যে ৩৪ জন পাস। গজভাগ আহমদ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে ২১ জনের মধ্যে ৬ জন পাস। মনু মডেল কলেজে ৩১ জনের মধ্যে ১৫ জন পাস এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে ২৮ জনের মধ্যে ২৪ জন পাস করেছে।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে দেখা গেছে, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে ৩৩ জন পাস, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসায় ৩৮ জনের মধ্যে ২৯ জন পাস, ভূকশিমইল আলিম মাদ্রাসায় ২৭ জনের মধ্যে ২১ জন পাস, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২২ জন পাস, রবিরবাজার দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসায় ৩১ জনের মধ্যে ১৬ জন পাস, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২২ জন পাস এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২২ জন পাস করেছে।

অন্যদিকে, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভোকেশনাল ইনস্টিটিউটে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাস করেছে এবং ১ জন জিপিএ-৫ পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com