শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মৌলভীবাজার জেলার অবস্থা পর্যালোচনা সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি : তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মৌলভীবাজার জেলার সার্বিক অবস্থা পর্যালোচনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের জেটি রোডে অবস্থিত সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট)-এর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় এনজিও এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম। সভাটি সঞ্চালনা করেন সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব। অনুষ্ঠানে জানানো হয়, জেলা ২৫টি স্পটে সার্ভে করে ২৫ শতাংশ মানুষ তামাক নিয়ন্ত্রণ আইন সর্ম্পকে অবগত।
সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন। তামাকজনিত ক্ষতি কমাতে আইন বাস্তবায়ন আরও জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক শীর্ষ খবরের প্রতিনিধি শেখ সোহেল আহমদ, মোহন চন্দ্র দেব, মো: মাজহারুল ইসলাম, মিঠুন দেব, মো: হেমায়েত উদ্দিন, তানজিমা আক্তার তান্নি, বর্ষণ দেব, দিপ্ত নাথ ও অভিক দেবসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন