শ্রীমঙ্গলে রোটিারি ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে চারুকলা ক্লাস

December 28, 2025,

বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে রোটিারি ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে চারুকলা ক্লাস।

২৮ ডিসেম্বর রবিবার সকালে এই ক্লাসের উদ্বোধন করেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি মশিউর রহমান রিপন।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান নাঈম সরফরাজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম সহ সহকারী শিক্ষক বৃন্দ। এখন থেকে সাপ্তাহে ৪দিন চারুকলার ক্লাস নিবেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমী ও শ্রীমঙ্গল চারুকলা একাডেমীর প্রধান প্রশিক্ষক চিত্র শিল্পী মিহির ভৌমিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই ক্লাসের জন্য আলাধা কোন ফিস দিতে হবে না। যারা পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে তারা নিয়মিত এই ক্লাসের সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com