মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল
প্রনীত রঞ্জন দেবনাথ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার ২৯ ডিসেম্বর মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রাথী বিএনপি নেতা মো: মহসিন মিয়া (মধু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি জালাল উদ্দিন আহমদ জিপু, মুঈদ আশিদ চিশতী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন ও বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন ও জেলা রিটাণিং অফিসারের কার্যালয় বিষয়েিট নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন