খাসি স্টুডেন্ট ইউনিয়নের রজত জয়ন্তী উৎসব উদযাপন
সাজু মারছিয়াং : একতা পুনরুজ্জীবিত করি, আত্মাকে জাগিয়ে তুলি—সবাই মিলে গড়ি এক উন্নত ভবিষ্যৎ এ প্রতিপাদ্যে সাথে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুই যুগ পেরিয়ে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কঝট) এর সফলতার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগার খাসিয়া পুঞ্জিতে ২৮-২৯ ডিসেম্বর দুদিন ব্যাপী নানা আয়োজন ও অনুষ্ঠানে খাসি স্টুডেন্ট ইউনিয়নের স্বরনিকা, স্মৃতিস্তম্ভ উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী। তিনি কেক কেটে রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়। তিনি আরও বলেন, শিক্ষার্থী, তরুণ ও যুবকদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কঝট) সভাপতি বেনেডিক্ট সুঙ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেনচার তংপের এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, কেএসইউ’র সাবেক সভাপতি ও আইনজীবী এডভোকেট সুবিমল লিন্ডকিরি, প্রতিষ্ঠাতা সদস্য ও মারিয়াং ফর কমিউনিটি এন্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর নির্বাহী পরিচালক এন্টোনি মুখিম, প্রতিষ্ঠাতা সদস্য অরিজেন খংলা, সাবেক সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া, আগার খাসি পুঞ্জির মান্ত্রী, সুকমন আমসে প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেএসইউ সিলেট শাখার সাবেক সহ সভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. সানডে এলিজাবেথ পঃডুয়েং, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের (আইএমও) ডা. ডরিন ম্যাগডালিন পামথেত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাইকেল নংরুম, কেএসইউ সিলেট শাখার সভাপতি মার্কুস পাপাং, সাবেক সাধারণ সম্পাদক রাজু রুপসী, কোষাধ্যক্ষ বিশ্ব বারে সহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, খাসি পুঞ্জির প্রধান, খাসি যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ‘শিক্ষা, সাম্য, ঐক্য—এই প্রতিপাদ্য নিয়ে ২০০০ সালে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কঝট) প্রতিষ্ঠিত হয়।



মন্তব্য করুন