রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে নিন্ম আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
December 31, 2025,
বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারে ঘন কুয়াশা ও কনকনে শীতে জবুতবু জনজীবন। ভুগান্তিতে রয়েছেন নিন্ম আয়ের মানুষেরা।
৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শতাধিক নিন্ম আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্যদেন রোটারিয়ান ডা: সত্যকাম চক্রবর্তী, রোটরিয়ান জামাল আহমদ, রোটারিয়ান লিটন পাল, রোটারিয়ান লিটন চন্দ্র, রোটারিয়ান আব্দুল হামিদ ও রোটারি পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ।



মন্তব্য করুন