শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণ

January 3, 2026,

মো: এহসানুল হক : শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১ জানুয়ারি সকালে পৌর শহরের কালিঘাট রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ, প্রিন্সিপাল মো: এহসানুল হক, রেজিস্ট্রার সাদিকুর রহমান, শিক্ষক আলী আহমদ, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস চলমান থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বই বিতরণ অনুষ্ঠানে চলতি বছর কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছিল না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com