শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকা

January 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : পৌষের তীব্র ঠান্ডায় কাবু শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকা।

মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির ঢাকার উদ্যোগে শ্রীমঙ্গলের জয়গর আবাসিক এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গলস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শিবু সিংহের সভাপতিত্বে ও সম্পাদক সমীর কুমার ঘোষের সঞ্চালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব।

উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির  ঢাকার উপদেষ্টা প্রকৌশলী তুষার কান্তি সরকার, শ্রীমঙ্গলস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি অজিত কুমার বৈদ্য, প্রদীপ রায় মনা, গৌতম পুরকায়স্থ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির  ঢাকার উপদেষ্টা প্রকৌশলী তুষার কান্তি সরকার, শ্রীমঙ্গলস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি অজিত কুমার বৈদ্য, প্রদীপ রায় মনা, গৌতম পুরকায়স্থ প্রমুখ।

কম্বল বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে মানবতার পাশে দাঁড়ান শ্রীমঙ্গল লোকনাথ ভাব প্রচার সংঘের সভাপতি মতিলাল ভৌমিক, সাবেক পৌর কমিশনার গৌঁরাঙ্গ দাশ, সমাজসেবক সুব্রত দাশ এবং উপদেষ্টা প্রকৌশলী তুষার কান্তি সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com