ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুলাউড়া-২ আসনে ৭ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া) আসনের বৈধ ঘোষিত মোট প্রার্থী ৭ জন। তাদের প্রত্যেকের হলকনামায় প্রদত্ত তথ্যানুযায়ী কার কতটুকু শিক্ষাযোগ্যতা তা তোলে ধরা হল।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) :
মো: শওকতুল ইসলাম শকু (বিএনপি) এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, মো: সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মো: ফজলুল হক খান (স্বতন্ত্র) এর শিক্ষাগত যোগ্যতা কামিল, সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) এর শিক্ষাগত যোগ্যতা এমএসসি (গণিত), মো: আব্দুল মালিক (জাতীয়পার্টি) এর শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি, আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) এর শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদিস, নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র) এর শিক্ষাগত যোগ্যতা এলএলবি।
এ আসনে যাচাই বাচাই কালে কোন ত্রুটি থাকায় ১ জন স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী মনোনয়নপত্র বাতিলের পর ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন।



মন্তব্য করুন