কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

January 11, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।

শনিবার ১০ জানুয়ারি রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com