অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাশুক আর নেই
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মদনগৌরী নিবাসী মো. মাশুক ইন্তেকাল করেছেন। ১৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ও নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ: অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাশুক এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।



মন্তব্য করুন