কুলাউড়ায় ভাঙ্গারি লোহালক্কড় কেনার কথা বলে বাড়িতে প্রবেশ করে দিনদুপুরে চুরি আটক ১
এইচ ডি রুবেল : কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে ভাঙারি ক্রেতার ছদ্মবেশে ভ্যান চালিয়ে এসে দুই চোর একটি বাড়িতে লুটপাট চালায়। এসময় এলাকাবাসী একজনকে হাতেনাতে আ’ট’ক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই ব্যক্তি পুরনো লোহালক্কড় কেনার কথা বলে ভবানীপুর গ্রামে প্রবেশ করে। তারা গ্রামের প্রবাসী সৈয়দ আজবর আলীর বাড়ির পেছনের স্টিলের দরজা ভেঙে ভেতরে ঢোকে। চোরেরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করা গেলেও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এসব ব্যক্তিরা মূলত দিনের বেলা ফেরিওয়ালার ছদ্মবেশে ঘুরে বাড়ির লোকেশন ও লোকজনের গতিবিধি লক্ষ্য করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনার পর এলাকায় অপরিচিত ফেরিওয়ালা ও ভাঙারি ক্রেতাদের প্রবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।



মন্তব্য করুন