বরুণার পীর সাহেব এর দুআ নিয়ে আনুষ্ঠানিকভাবে গনসংযোগ শুরু করলেন শেখ নূরে আলম হামিদী

January 24, 2026,

স্টাফ রিপোর্টার : আমীরে আন্জুমানে হেফাজতে ইসলাম, পীর সাহেব বরুণা আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক বর্ণভীর দুআর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী  রিকশা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা শায়খ সাইদুর রহমান বরুনী, মাওলানা হাফিজ হামিদুর রহমান ইয়াকুত বরুনী, মাওলানা হাফিজ ওলীউর রহমান বরুনী। মাওলানা শায়খ বদরুল আলম হামিদী, মাওলানা শেখ হাদী আলম হামিদী, মাওলানা হাফিজ শেখ আহমদ আফজল বরুনী, মাওলানা হাফিজ হাসান হামিদী, মাওলানা নাঈম হামিদী, মাওলানা তালহা হামিদী প্রমুখ।

২২ জানুয়ারি বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ‘রিকশা’ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাওলানা শেখ নূরে আলম হামিদী।

গণসংযোগে ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, ‘শেখ নূরে আলম হামিদী’ আমাদের সন্তান, আমরা শুধু তাঁকে ভোটই দেব না, তাঁর জন্য ভোটও সংগ্রহ করব।’

এ সময় শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগ চলাকালে মাওলানা শেখ নুরে আলম হামিদীর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিটি ক্রমেই বিশাল জনসমাগমে রূপ নেয় এবং পুরো শ্রীমঙ্গল শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রিকশা মার্কা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও দোয়ায় রিকশা মার্কা বিজয়ী হবে। আমি শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই গণজোয়ার আগামী দিনে আরও বিস্তৃত হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস এর শ্রীমঙ্গল উপজেলা দায়িত্ব শীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com