গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের দাফন সম্পন্ন

January 25, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন খালেদের বাবা, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালিক এর জানাজা শেষে ২৫ জানুয়ারি রবিবার বেলা ২টায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে কালিঘাট রোডস্থ কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালিককে গার্ড অব অনার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন।

এ সময় মুক্তিযোদ্ধা মৌলভীবাজার ইউনিট এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফোরকান উদ্দিনসহ এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালিক শনিবার ২৪ জানুয়ারি রাত ৯টায় মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com