শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ১৬ রূপে সরস্বতী পূজা, ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া

January 25, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকায় ঐতিহ্যের ২৬তম বর্ষ উপলক্ষে এক অভিনব সরস্বতী পূজা আয়োজন হয়েছে। আর পূজা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, পুরো এশিয়া মহাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে লালবাগ যুব কিশোর সংঘ। এর আগে সংগঠনটি ২১ ফুট লম্বা ধান দিয়ে তৈরি সরস্বতী প্রতিমা প্রতিমা দিয়ে সারা ফেলে দেয় শ্রীমঙ্গলের সরস্বতী ভক্তদের মধ্যে।

এবছর তারা ১৬ রূপে মা সরস্বতীর প্রতিমায় পূজা আয়োজন করে সারা ফেলে দিয়েছে শ্রীমঙ্গলে। এই ১৬ রূপে মা প্রতিমার আরাধনা মূলত শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মিলন। পুরো অনুষ্ঠানটি গোসাইবাড়ি রোড, লালবাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর ছাত্রী শ্রেয়া চক্রবর্তী ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী চক্রবর্তী অঞ্জলি গ্রহণের পর তাদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া জানান। শ্রেয়া বলেন, “মা সরস্বতীর এই ১৬ রূপ সত্যিই অদ্ভুত সুন্দর। আমি খুব আনন্দিত, মা আমাদেরকে জ্ঞান ও শিক্ষার আলো দিক।” শ্রাবন্তী যোগ করেন, এত সুন্দর ও বিশাল এই পূজা দেখে আমার মনে আনন্দ ও ভক্তি একই সাথে উত্থান পেয়েছে।”

এশিয়া মহাদেশের এই প্রথম পূজা দেখতে আসা কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী বলেন, “আমি বিশ্বজুড়ে এমন কোনো অনুষ্ঠান আগে দেখিনি। সরস্বতীর ১৬ রূপে পূজা সত্যিই অনন্য, এবং এটি কেবল ধর্মীয় নয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ন।”

এবারের অনুষ্ঠানের সভাপতি কৌশিক দত্ত বলেন, এই ১৬ রূপে মা সরস্বতী পূজা উদযাপন আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমাদের লক্ষ্য, প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ করা। আশা করি ভবিষ্যতেও এমন অনন্য উদ্যোগ গুলো আমাদের সমাজকে এক নতুন দিশা দেখাবে। অনুষ্ঠানটি ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব চিরকালই স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com