শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্টিম ও রোবোটিক্স এনগেজমেন্ট সেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্টিম ও রোবোটিক্স এনগেজমেন্ট কর্মশালা।
২৫ জানুয়ারি রবিবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
ডিম অফ বাংলাদেশ এর আয়োজনে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের সামানে তুলে ধরা হয় যুক্তরাষ্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক রবোবট-২০২৬ প্রতিযোগিতার বিষয় বস্তু। এসময় বাংলাদেশ থেকে ওই প্রতিযোগীতায় তৈরী করা রোবটিক বোড সর্ম্পকে ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় ডিম অব বাংলাদেশ এর টিম ছাড়াও আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক আহমদ ফারুক মিল্লাদ, শিক্ষক আব্দুর রহমান ও শিক্ষক শুধেন্দু ভট্টাচার্য্য। কর্মশায় ৬ষ্ট থেকে ১০ শ্রেণী পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী অংশনেন। পরে প্রত্যেককে দেয়া হয় উপহার।
অতিথিরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একদল স্বপ্নজয়ী তরুণ কর্মকান্ড সর্ম্পকে অবগত হতে পেড়েছে। একই সাথে তারাও ভবিষতে নিজেদের এ জাতীয় কাজে সম্পৃক্ত হওয়ার উৎসাহ পেয়েছে।



মন্তব্য করুন