শ্রীমঙ্গলে অজ্ঞাত ব্যক্তির লা/শ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৫ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধিছড়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেল বেলায় মাঠের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে ধারণা করেন তিনি ঘুমিয়ে আছেন। তবে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছে নাম-পরিচয়বিহীন ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২৬ জানুয়ারি সোমবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না নয়া জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মন্তব্য করুন