শ্রীমঙ্গলে চার-দিন থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
স্টাফ রিপোর্টার : হাওর, চা বাগান ও পাহাড়বেষ্টিত পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন ২৬ জানুয়ারি সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার ২৫ জানুয়ারি সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২৪ জানুয়ারি শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতের বেলা ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’ আবহাওয়ার এ অবস্থা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।



মন্তব্য করুন