আ/হ/ত গন্ধগোকুল উদ্ধার

March 4, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার ৩ মার্চ উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজারে একটি মুদি দোকানে গন্ধগোকুলটি ডুকে পড়লে দোকাদার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে ফোন করে প্রাণীটি উদ্ধার করার কথা জানান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে দোকানের ভিতর থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন।

সজল দেব জানান, কোন কিছুর সাথে আঘাত পেয়ে প্রাণীটি আহত অবস্থায় দোকানের ভিতর ডুকে পড়ে। উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com