আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উদযাপন

March 7, 2026,

স্টাফ রিপোর্টার : আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে শনিবার ১৭ রামাদান পবিত্র বদর দিবস যথাযোগ্য মর্যাদায়  উদযাপিত হয়। এ উপলক্ষে রে‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বদর দিবস অনুষ্ঠানে প্রথম পর্বে ৭ মার্চ শনিবার কমলগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য রে‌্যালী বের করা হয়। রেলীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়গাছ জামে মসজিদ গিয়ে জমায়েত হয়। ২য় পর্বে আলোচনা সভা পৌর ইউনিটের  সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিলের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা   সভাপতি আনজুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ, মাওলানা হাফিজুর রহমান সাহেব। বক্তব্য রাখেন সাহাবায়ে কেরামের মর্যাদা বৃদ্ধি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণকে আসহাবে বদর বলা হয়, তাঁদের মর্যাদা ইসলামে খুবই উচ্চ। এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং ইসলাম সুপ্রতিষ্ঠিত হতে শুরু করে। বদর দিবস মুসলমানদের জন্য ঈমান, ত্যাগ, সাহস ও আল্লাহর উপর ভরসার এক মহান শিক্ষা। পবিত্র বদর অনুষ্ঠানে আলেম-উলামা, দারুল কেরাতের বিভিন্ন সেন্টারের কারী সাহেব বৃন্দা ও সেন্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তব্যে বক্তাগন আরো বলেন, পবিত্র বদর যুদ্ধের তাৎপর্য, সাহাবায়ে কেরামের ত্যাগ ও ইসলামের ইতিহাসে বদর দিবসের গুরুত্ব তুলে ধরেন।

বদর দিবস অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা মনিরুজ্জামান, ক্বারী মোহাম্মদ তৌফিক এলাহি, ক্বারী মুহাম্মদ মিলাদুন রহমান, ক্বারী মুহাম্মদ আজাদুর রহমান শাফী, ক্বারী হাফিজ আবদুল হাবিব ইমাদ, ক্বারী খালেদ আহমদ, ক্বারী আজহার আহমদ প্রমূখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বড়গাছ জামে মসজিদ শাখার প্রধান ক্বারী মাওলানা হুসাইন আহমদ সাহেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com