মৌলভীবাজারের হাওরে বোরো ধানের বাড়ছে ক্ষতি  : দুশ্চিন্তায়  চাষীরা

April 30, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজাররে বৃষ্টিপাত থেমে গেলেও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন এলাকার বোরো ধান তলিয়ে যাচ্ছে। চোখের সামনে বোরো ধান হারিয়ে যেতে দেখে কৃষকরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রয়েছে শ্রমিক সংকট। জমিতে পানি অতিরিক্ত থাকায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কর্তন করা যাচ্ছেনা।

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাউয়াদিঘি হাওর সহ ছোট বড় কয়েকটি হাওরের বোরো ফসল তলিয়ে গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাকালুকি হাওর ও কাউয়াদিঘি হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গিয়েছে। এসব জমির ধান পুরোপুরি নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে। তবে কৃষি বলছে মাত্র ৯৪১ হেক্টর জমির ধান নস্ট হয়েছে।

হাকালুকি হাওরের শসারকান্দি এলাকার কৃষক ও স্থানীয় ইউপি সদস্য নোমান সিদ্দিকী জানান, গতকাল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রায় দেড় ফুট পানি বৃদ্ধি পয়েছে। পানির নীচে তলিয়ে থাকা ধান পঁচে নষ্ট হচ্ছে।  কোন ভাবেই তলিয়ে যাওয়া ধান কেটে আনা সম্ভব  না। জমিতে ডুবন্ত অবস্থায় ধান কাটার শ্রমিকও মিলছে না।

এদিকে মনু প্রকল্পের ভেতর কাউয়াদিঘি হাওরে বোরো ধান তলিয়ে পঁচে যাচ্ছে। প্রকল্পের পাম্প সচল না রাখার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জানান প্রকল্প এলাকার একাধিক কৃষক। প্রকল্প এলাকার রাজনগর উপজেলার ঢুলিজুড়া গ্রামের সুমন মিয়া জানান, পানি গতকাল থেকে প্রায় ৬ ইঞ্চি পানি বেড়েছে। পাম্প চালু রাখলে পানি কমেযেত।

একই এলাকার হরমন দাশ জানান ৭ বিঘা জমি চাষ করেছেন। ওই ৭ বিঘা জমি গত ৩ তিনদিন থেকে তলিয়ে রয়েছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন জানান, ৬২,৪০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।  ৯৪১ হেক্টর জমির ধান তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com