বোরহান উদ্দিন সোসাইটির টিম লিডার হোসাইন এর উপর স/ন্ত্রা/সী হা/ম/লার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর মানবিক সহায়তা টিম এর টিম লিডার হোসাইন আহমদ ও তার বন্ধু নাজমুল হোসাইন এর উপর সন্ত্রাসী মামুন কর্তৃক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ১৪ মার্চ শনিবার শহরের চৌমুহনা চত্বর এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী শাহ উসমান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, হাওর রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, আইনজীবী ও লেখক এডভোকেট মোঃ আবু তাহের, আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির কোষাধক্ষ জাহেদ আহমদ চৌধরী, ব্যবসায়ী ফাহাদ আলম, ব্যাংকার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, সমাজকর্মী নাজমুল ইসলাম খান, মবাশির হাসান, সোহেল আহমদ, আকতার আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুরকান নাসরুল্লাহ , জাকারিয়া আহমদ জাকির,
সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএস যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম দপ্তর সচিব আব্দুস সুবহান দেওয়ান, নির্বাহী পরিচালক মুজিবুর রহমান জসনু, আবুল হায়াত ফরহাদ, আবুল হাসনাত গানিম, মো: রেজাউল ইসলাম রাফি, ফয়ছল আহমদ শাহী, মাহবুবুর রহমান ইয়ামিম, মানবিক সহায়তা টিমের টিম এর সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, রেদওয়ান আহমদ ছামী, জাবেদ আহমদ, রাফিদ আহমদ রাফি, শেষ তামজিদ হোসেন অভি, শিহাব আহমদ, নায়েব খান, শাহ গৌসুল হোসেন শাকি, দুরুদ আলী তালুকদার সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ১১ মার্চ বুধবার রাত ১২.১৫ মিনিটে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর মানবিক সহায়তা টিম এর টিম লিডার সমাজকর্মী হোসাইন আহমদ নিজ প্রাইভেট গাড়িতে গ্যাস নেওয়ার জন্য জগন্নাথপুরস্থ মাজ সিএনজি ফিলিং স্টেশন গেলে উনি সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলেন। এমতাবস্থায় উনাকে সিরিয়ালে রেখেই পেছন থেকে দুইটি সিএনজি সামনে চলে গেলে উনি ও উনার সাথী নাজমুল ইসলাম পাম্পের লোকদের জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসী মামুন কোন কারণ ছাড়াই উনাদের উপরে আক্রমণ করে। যদিও সেই সময় সন্ত্রাসী মামুন এর সাথে উনাদের কোন কথা বা জিজ্ঞাসাবাদ হয়নি। কিন্তু সে সিএনজি নিয়ে এসেছিল এবং তার মধ্যে সিরিয়ালের বাহির থেকে গ্যাস নিতে যাচ্ছে এজন্য সে হোসাইন আহমদ ও তার সাথে থাকা নাজমুল ইসলাম কতৃক পাম্পের লোকদের জিজ্ঞাসাদে রাগান্বিত হয়।অতপর সন্ত্রাসী মামুন সমাজকর্মী হোসাইন আহমদ ও উনার সাথী নাজমুল ইসলাম এর উপরে চাকু দিয়ে হামলা করলে উনারা দ্রুত গাড়ির ভিতরে চলে যান। সেই সময় মামুন ও তার সহযোগী গাড়ির উপর চাকু দিয়ে ভয়ংকরভাবে হামলা করে।
অতপর ঘটনাস্থলে স্থানীয় লোকজন হোসাইন আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সচেতন মহলের পক্ষ থেকে সন্ত্রাসী মামুন ও সহযোগীদের শাস্তি নিশ্চিত করার আহবান করা হয়েছে।
উল্লেখ্য স্থানীয় সূত্রে জানা গেছে সন্ত্রাসী মামুন ইতিপূর্বে এভাবে অনেককে হামলা করেছে এবং গ্রেফতার হয়েছে। কিন্তু তথাকথিত উপরমহলের সাহায্যে সে জেল থেকে সহজে ছাড় পেয়ে যায়।



মন্তব্য করুন