বিজিবির অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় অবৈধ জিরা জব্দ
March 14, 2026,

স্টাফ রিপোর্টার : ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ৪ হাজার ৮শ কেজি জিরা জব্দ করেছে।
৫২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: আতাউর রহমান জানান, ১৩ মার্চ সকাল ৭ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামলে ভারত হতে অবৈধভাবে পাচার হয়ে আসা
৪ হাজার ৮শ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জিরাগুলো মালিক বিহীন অবস্থায় সীমান্ত হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দোবাগ মোড় থেকে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭২ লক্ষ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন