শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে

April 29, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, উঠান বৈঠক, জনসচেতনামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সম্রাট পৌদ্দার, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সিনিয়র নার্স রিতা দেবসহ অন্যান্য অতিথিরা।

এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের চা-বাগান ও হাওরপাড়ের মানুষের মধ্যে পুষ্টির অভাব লক্ষ্য করা যায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com