হাজী আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

March 14, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন হাজী আলাবকস ফাউন্ডেশনের উদ্যোগে ইতিম শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ মার্চ শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোডের ঐতিহ্যবাহী বকস বাড়ীতে এসব খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া খান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল, সাবেক কাউন্সিলর মো: ছাদ উদ্দিন।

মরহুম হাজী আলাবকস্ আহমেদ এর কনিষ্ঠ পুত্র মাসুক এলাহি ফয়েজ এর সভাপতিত্বে এবং আলহাজ্ব ইকবাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: মামুন আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো: সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, খালেদ হোসেন, জাহেদ হোসেন, মঞ্জু আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com